আন্তর্জাতিক
২২ বছর বয়সী তরুণীকে ৭০ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ
বয়সের বড় ব্যবধান সত্ত্বেও ভালোবেসে বিয়ে করেছেন ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছর বয়সী এক তরুণী। এই বিয়েকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে পাকিস্তান-এ। প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায়।
ইরানে ওপর হামলাকে সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত আখ্যা দিয়ে তীব্র নিন্দা চীনের
রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে এক ফোনালাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন আলোচনা চলছিল, ঠিক সেই সময় এই হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। তাঁর মতে, একজন সার্বভৌম নেতাকে এভাবে ‘প্রকাশ্য হত্যা’ এবং জোরপূর্বক সরকার পরিবর্তনের উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ৬ জন নিহত
ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই হামলায় প্রায় ২৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করার পর সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহতদের মধ্যে পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন।
২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, নির্দোষ প্রমাণের ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু
হলিউডের দ্য শশাঙ্ক রিডেম্পশন–এর নায়ক দীর্ঘদিন কারাবন্দি থাকার পর মুক্তি পেয়ে জীবনের স্বাদ পেয়েছিলেন। কিন্তু বাস্তব জীবনের বাবুভাই প্রজাপতির ক্ষেত্রে সেই পরিণতি আর দেখা গেল না। তিন দশক ধরে বয়ে বেড়ানো ‘২০ রুপি ঘুষ নেওয়ার’ অপবাদ থেকে মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই না–ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
ইরানের সঙ্গে উত্তেজনার জের, কাতারে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি বলেন, যুক্তরাজ্য ও কাতারের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা রয়েছে। যৌথ স্কোয়াড্রনের মাধ্যমে দ্বিপক্ষীয় নিরাপত্তা আরও জোরদার হবে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই অংশীদারত্ব উভয় দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করে।
ইরানের শাসকগোষ্ঠীর ‘দিন ফুরিয়ে এসেছে’: জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বুধবার বলেছেন, ইরানের সরকারের “দিন ফুরিয়ে এসেছে”—এমন মন্তব্য তিনি করেছেন এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বিক্ষোভ দমনের পর হস্তক্ষেপের হুমকি নতুন করে দিয়েছেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মের্ৎস বলেন, “যে শাসনব্যবস্থা নিজের জনগণের ওপর নিছক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে টিকে থাকতে চায়, তার দিন ফুরিয়ে এসেছে।”
পারমাণবিক চুক্তি করো, নয়তো পরের হামলাটি হবে ‘আরও ভয়াবহ’—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে দ্রুত চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরান চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ। এর জবাবে ইরান জানিয়েছে, চাপ প্রয়োগ করা হলে তারা অতীতের যেকোনো সময়ের তুলনায় কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
আমেরিকা হামলা চালালে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে ইরান
মধ্যপ্রাচ্যে জড়ো হওয়া মার্কিন বাহিনী যদি হামলা চালায়, তবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার কাতারের গণমাধ্যম আল জাজিরাকে এ কথা জানান। তিনি বলেন, এসব হামলাকে যেসব দেশে ঘাঁটিগুলো অবস্থিত, সেসব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখা উচিত হবে না।
মুক্ত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত-ইইউ: শুল্ক ছাড়, প্রতিরক্ষায় অংশীদারিত্ব ও মবিলিটি এগ্রিমেন্টের সম্ভাবনা
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘদিনের আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত ঘোষণার দ্বারপ্রান্তে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারি সূত্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চুক্তিটি বাস্তবায়িত হলে ইউরোপীয় গাড়ি ও মদের ওপর ভারতের উচ্চ আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে। এর বিনিময়ে ইউরোপের বিশাল বাজারে ভারতের তৈরি পোশাক, গয়না, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক পণ্যের প্রবেশাধিকার আরও সহজ হবে।
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে আইনপ্রণেতাসহ ১৫ আরোহী নিহত
কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নর্তে দে সান্তান্দের বিভাগে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব ১৫ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা সাতেনা পরিচালিত বিমানটি কুরাছিকা নামের একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল নিশ্চিত হয়েছে—বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্যই বেঁচে নেই। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রভাবশালী আইনপ্রণেতা দিওজেনেস কুইনতেরো। তিনি কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত ৯ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধি হিসেবে দেশটির নিম্নকক্ষে দায়িত্ব পালন করছিলেন।
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যে বড় সমঝোতা, ভারতীয় পণ্যে মাত্র ১৮ শতাংশ শুল্ক
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে সম্মতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি জানান, এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে ভারত শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।