সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৬:৩৫
ছবি: সংগৃহীত

রাজধানীর তিন থানায় দায়ের করা পৃথক হত্যাচেষ্টা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আবেদন শুনে রুলসহ এ আদেশ দেন।

মামলাগুলো পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানায় করা। আদালতে দীপংকর তালুকদারের পক্ষে ছিলেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও আইনজীবী সৈয়দা সাজিয়া শারমিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি রিমান্ডেও নেওয়া হয়।

পরে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর গত মে মাসে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সংশ্লিষ্ট মামলাগুলোতে পল্টন মডেল থানার এসআই বিমান তরফদার, বংশাল থানার কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল পৃথকভাবে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত তিন মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির