আন্তর্জাতিক

জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল

জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল

পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর (UNRWA) একটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। খবর বার্তাসংস্থা রয়টার্সের। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইউএনআরডব্লিউএর কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে বুলডোজার দিয়ে কার্যালয়ের বড় ভবনসহ কয়েকটি ছোট স্থাপনা ভেঙে ফেলা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে!

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে!

যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানে বড় ধরনের সামরিক হামলার জন্য প্রায় প্রস্তুত। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মার্কিন বাহিনীর মোতায়েন প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সকালে প্রায় ৬০ যাত্রী বহনকারী বাসটি একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টস-স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টস-স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি

ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি আসে। হুমকি বার্তায় জানানো হয়, দুপুর ১টা ১১ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লি পুলিশের তথ্যমতে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন স্কুলে হুমকি সংক্রান্ত বার্তা পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি নিরাপত্তা প্রটোকল চালু করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ফোন ব্লক করায় প্রেমিককে খুন, তরুণী গ্রেপ্তার

ফোন ব্লক করায় প্রেমিককে খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করাকে কেন্দ্র করে এক প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) অভিযুক্ত তরুণী রোশনি সূর্যবংশীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী (২৫) ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। তিনি বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। ছয় মাস আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের ওপর সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে প্রস্তুত জর্ডান ও আরব আমিরাত

ইরানের ওপর সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে প্রস্তুত জর্ডান ও আরব আমিরাত

ইরানের ওপর সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার সময় গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রস্তুত বলে দাবি করেছে ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োম। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর শক্তিশালী আক্রমণের পক্ষে অবস্থান নিয়েছেন। এ পদক্ষেপকে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সময় আবুধাবি ও কয়েকটি ইউরোপীয় দেশ, যার মধ্যে যুক্তরাজ্যও রয়েছে, এই পরিকল্পনাকে সমর্থন করছে।

২৫ জুলাই, ২০২৬
একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বিবিসির মাধ্যমে বিশ্বের কাছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের ছবি পৌঁছে দেওয়া প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৫ জানুয়ারি) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বিবিসির দক্ষিণ এশিয়ার প্রাক্তন সংবাদদাতা মার্ক টালি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা থেকে সরাসরি রাজশাহী পর্যন্ত সড়ক পথে সফর করেছিলেন। পাকিস্তানি সেনারা তখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছানোর পর সাংবাদিকদের ঢুকতে অনুমতি দিয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র থেকে জানিয়েছে, দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার পর খামেনিকে নিরাপদে রাখার জন্য এই সিদ্ধান্ত নেন। ওই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে একাধিক পরস্পর সংযুক্ত টানেল রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বেলুচিস্তানে দুই অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

বেলুচিস্তানে দুই অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) ৪১ জন ‘ভারতসমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। নিহত সন্ত্রাসীরা ভারতের মদদপুষ্ট বলে দাবি করা সংগঠন ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি

বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার।

২৫ জুলাই, ২০২৬
লেবাননে ভবন ধসে নিহত ৯

লেবাননে ভবন ধসে নিহত ৯

লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার। লেবাননের সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় জীবিত উদ্ধার করা ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল এবং প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল।

২৫ জুলাই, ২০২৬
বেলুচিস্তানে রণক্ষেত্র, ড্রোন ও হেলিকপ্টার নিয়ে নামলো পাক বাহিনী, নিহত ৫৮

বেলুচিস্তানে রণক্ষেত্র, ড্রোন ও হেলিকপ্টার নিয়ে নামলো পাক বাহিনী, নিহত ৫৮

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে তিন দিনব্যাপী ভয়াবহ সংঘর্ষের পর ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন করে একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরু শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার পুলিশ জানিয়েছে, গত সপ্তাহের শেষভাগে শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির