রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে সিরামিক রোডে বৃষ্টির মধ্যেই বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওসি বলেন, আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে