আন্তর্জাতিক
ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া।
বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন কিরিবাতিতে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের বরাতে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা একে অপরকে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া।
ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেল ৬টা ৫ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিজমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে, ৩৪ দশমিক ৯১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০ দশমিক ৮১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
নববর্ষ ঘিরে সন্ত্রাসী আশঙ্কা: তুরস্কে ১১৫ সন্দেহভাজন আইএস সদস্য গ্রেফতার
আসন্ন ইংরেজি নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় তুরস্কজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে ১১৫ জন সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের ১২৪টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অংশ নেয়।
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ সিং
খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
ভেনেজুয়েলার মতো পদক্ষেপ মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি মেক্সিকোর
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর জটিল কূটনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে মেক্সিকো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই প্রথম এমন সংকট মোকাবিলা করছে দেশটি। একদিকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে মেক্সিকো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার চেষ্টা করছে—যাতে ভবিষ্যতে নিজেই লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।
যদি কেউ বোরকা পড়ে বা মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই: লায়লা কানিংহ্যাম
লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থী লায়লা কানিংহ্যাম মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে এবং ইসলামবিদ্বেষ উস্কে দিচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। শনিবার (১৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানিংহ্যাম সম্প্রতি লন্ডনের কিছু এলাকায় গিয়ে বলেছিলেন, 'ওপেন সমাজে কারও মুখ ঢাকা থাকা উচিত নয়। যদি কেউ মুখ ঢাকে, ধরে নিতে হবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই।'
বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর অর্ধ শতাধিক হামলা
ভারতে বড়দিনের সময়ে খ্রিস্টানদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। মানবাধিকার এবং ধর্মীয় অধিকার রক্ষাকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, শুধু বড়দিনের সময়েই দেশজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স জানিয়েছে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো খ্রিস্টানদের বড়দিন উদ্যাপনে বাধা দিচ্ছে, চার্চে হানা দিচ্ছে এবং অনুষ্ঠান হুমকির মুখে ফেলছে। সংগঠনটি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
বাংলাদেশিরা এখনে আমেরিকায় নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতির আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।
ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে কার্টুন প্রকাশ খামেনির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেরাউন ও স্বৈরাচারীর সঙ্গে তুলনা করে একটি অবমাননাকর কার্টুন প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা কার্টুনে ট্রাম্পকে প্রাচীন মিশরের মমির কফিনে বন্দি ভঙ্গুর মূর্তির আকারে দেখানো হয়েছে। পটভূমিতে পিরামিড এবং হায়রোগ্লিফিক লেখা দৃশ্যমান। পোস্টের বার্তায় খামেনি দাবি করেছেন, যেমন ইতিহাসে ফেরাউন, নমরুদ এবং ইরানের পাহলভি রাজবংশের শাসকরা পতিত হয়েছিল, তেমনি ট্রাম্পেরও পতন অনিবার্য।
বাংলাদেশি তকমা দিয়ে এক বছরে ২২০০ জনকে সীমান্তে ঠেলে দিয়েছে ভারত
রাজধানী দিল্লির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের নামে ২০২৫ সালে ২ হাজার ২০০ জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে সীমান্ত পার করিয়েছে ভারত। এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গত কয়েক বছরের তুলনায় এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০২৪ সালে মাত্র ১৪ জন এবং ২০২৩ সালে ৫ জনকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এক বছরে দুই হাজারের বেশি মানুষ বাংলাদেশে পৌঁছে যাওয়াকে বিশেষজ্ঞরা নজিরবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অনেকেই।
গাজায় নতুন সামরিক অভিযানের পরিকল্পনা ইসরায়েলের
অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ বাড়াতে আগামী মার্চ থেকে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি চুক্তির অধীনে নির্ধারিত ‘হলুদ রেখা’কে পশ্চিম দিকে ঠেলে গাজার আরও বেশি অংশে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করা। টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, বর্তমান যুদ্ধবিরতি অনুযায়ী ইসরায়েল গাজার প্রায় ৫৩ শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ রেখেছে। নতুন পরিকল্পনার মাধ্যমে তারা মূলত গাজা সিটিকে কেন্দ্র করে হামাসকে দুর্বল করতে চায়। ইসরায়েলি কর্মকর্তারা হামাসকে নিরস্ত্রীকরণে ব্যর্থতা তুলে এই নীল নকশা প্রণয়ন করেছেন।