আন্তর্জাতিক

৫ আরোহী নিয়ে পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

৫ আরোহী নিয়ে পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পাকিস্তানে ফেরার পথে পাঁচ ক্রু সদস্যসহ একটি মালবাহী কার্গো বিমান করাচি উপকূলসংলগ্ন আরব সাগরে নিখোঁজ হয়েছে। বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দ্রুত নিচে নেমে আসছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আরব সাগরে জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিমানটি নিখোঁজ হওয়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে ট্রাম্প, ক্ষোভ নেতানিয়াহুর

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে ট্রাম্প, ক্ষোভ নেতানিয়াহুর

তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে। তবে এ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হয়েছে এমন ধারণা তিনি নাকচ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান পেলেই তুরস্ক ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকারকে ‘মুসলিম ব্রাদারহুড দ্বারা প্রভাবিত’ বলে মন্তব্য করেন এবং এফ-৩৫ সরবরাহের বিরোধিতা করেন।

২৫ জুলাই, ২০২৬
ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এই উপলক্ষে রেড রোডে আয়োজিত কর্মসূচিতে বিপুল মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

২৫ জুলাই, ২০২৬
খামেনির জানাজার আগে জনসমক্ষে এলেন আইআরজিসি প্রধান

খামেনির জানাজার আগে জনসমক্ষে এলেন আইআরজিসি প্রধান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভারপ্রাপ্ত প্রধান আহমাদ ওয়াহিদিকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ছবিতে তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন একটি শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে থাকতে দেখা যায় আইআরজিসির জেনারেল আহমাদ ওয়াহিদিকে।

২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের চার দিন পর মৃতের সংখ্যা ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিতদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। বিদেশ থেকে উদ্ধারকারী দলগুলোও দেশটিতে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিচ্ছে। শনিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্দরনগরী লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের কয়েকটি এলাকায় উদ্ধার অভিযান জোরদার হওয়ার পর সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করা হয়। গত চার দিন ধরে স্বজন, স্বেচ্ছাসেবী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির সংকট এবং সরকারি কর্মকর্তাদের সীমিত উপস্থিতি নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৫০০০ জন মুসলিমকে বের করে দিয়েছে ভারত

৫০০০ জন মুসলিমকে বের করে দিয়েছে ভারত

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠানোর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব দায়িত্ব গ্রহণের পর এ ধরনের পদক্ষেপের মাত্রা বেড়েছে। তাদের হিসাব অনুযায়ী, প্রায় পাঁচ হাজার মানুষকে বাংলাদেশ সীমান্তের দিকে ফেরত পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজারকে হত্যার পরিকল্পনা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজারকে হত্যার পরিকল্পনা

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সময়মতো অভিযান চালানোর ফলে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। শুক্রবার তাজিয়া মিছিল চলাকালে ফাইয়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করতে দেখে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হাজারো মানুষকে বিষ প্রয়োগের উদ্দেশ্যের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চলে ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে আট দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে ৪৪ বছর বয়সী হার্নান আলবার্তো গিল ফ্লোরেসকে। উদ্ধারকারীরা ঘটনাটিকে অলৌকিক বলে বর্ণনা করেছেন।

২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সম্মেলনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক ছিল, তার দিন শেষ।’

২৫ জুলাই, ২০২৬
ভাড়া পরিশোধের সংকট, একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ভাড়া পরিশোধের সংকট, একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মুভাত্তুপুঝা নদী থেকে এক ব্যক্তি, তার দৃষ্টিপ্রতিবন্ধী স্ত্রী ও দুই বছর বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারার কারণে সৃষ্ট চরম অর্থনৈতিক ও মানসিক সংকট থেকে পুরো পরিবারটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের বড় মেয়েটি এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

২৫ জুলাই, ২০২৬
কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক

কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক

কলকাতার পার্ক সার্কাস এলাকার পরিচিত সড়ক ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা পৌর সংস্থার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

ইরানে খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃতদেহ একটি আকস্মিক ও অলিখিত কর্মসূচির অংশ হিসেবে তেহরানের জমহুরি স্ট্রিটে, যেখানে তাকে হত্যা করা হয়েছিল, সেই স্থানে নিয়ে যাওয়া হয়। গত ২৮ ফেব্রুয়ারি একটি যৌথ হামলা করে হত্যা করেন মার্কিন-ইসরাইল বাহিনী, যা এই অঞ্চলে বড় ধরণের যুদ্ধের জন্ম দেয়। শিয়া ঐতিহ্য অনুযায়ী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তার জানাজার ঠিক আগ মুহূর্তে এই প্রতীকী পদক্ষেপ নেয়া হয়েছে। এ খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সাভার পৌর জিয়া পরিষদের নতুন সভাপতি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে: জামায়াতে আমির সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সাভার পৌর জিয়া পরিষদের নতুন সভাপতি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ