আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ

বাংলাদেশ ও ভারতের সীমান্তে পুশ ইন সমস্যার সমাধান দুই দেশের পারস্পরিক সংলাপের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। ব্রিফিংয়ে তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে শত শত নারী ও শিশুর মানবিক সংকট নিয়ে জাতিসংঘের অবস্থান কী। প্রশ্নে উল্লেখ করা হয়, সীমান্তে অনেক শিশু ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এবং নারীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

২৫ জুলাই, ২০২৬
গরমে হাঁসফাঁস ফ্রান্স, পানিতে ডুবে একদিনেই ৪০ মৃত্যু

গরমে হাঁসফাঁস ফ্রান্স, পানিতে ডুবে একদিনেই ৪০ মৃত্যু

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। দেশটির আবহাওয়া বিভাগ মেতেও-ফ্রান্স জানিয়েছে, চলমান তাপদাহের মধ্যে ফ্রান্স ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রার দিন রেকর্ড করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তীব্র গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও অনিরাপদ জলাশয়ে নামছেন হাজার হাজার মানুষ। তবে সেই স্বস্তির চেষ্টা অনেকের জীবনে মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু জানিয়েছেন, গত ১৮ জুন থেকে অন্তত ৪০ জন পানিতে ডুবে মারা গেছেন, যাদের অধিকাংশই তরুণ-তরুণী।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ নিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য

বাংলাদেশ নিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর প্রসঙ্গে বাংলাদেশকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও সম্পর্ক সীমিত হওয়ায় বাংলাদেশই বেশি ক্ষতির মুখে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে আটকা ১১ হাজার নাবিকদের সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ

হরমুজ প্রণালিতে আটকা ১১ হাজার নাবিকদের সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ

হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, ইরান, ওমান, এ অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং সামুদ্রিক জাহাজ শিল্পের নিবিড় সহযোগিতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাঁর মতে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং নিরাপদ নৌচলাচলের পরিস্থিতি যাচাই করেই অভিযান শুরু করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরান পাঠিয়ে দেওয়া উচিত’-জেন জি নিয়ে কী বললেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি?

ইরান পাঠিয়ে দেওয়া উচিত’-জেন জি নিয়ে কী বললেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি?

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজের প্রজন্ম ‘জেনারেশন জেড’কে অলস এবং উদারপন্থী আদর্শে প্রভাবিত বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যেসব তরুণ দেশের অর্থনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, তাদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত। ২৮ বছর বয়সী লেভিট নিজেও জেনারেশন জেডের একজন সদস্য। ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটার্সের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান প্রজন্মের অনেক তরুণ যুক্তরাষ্ট্রের মৌলিক আদর্শ ও মূল্যবোধ থেকে সরে যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তাদের ১০ম ফোরাম সভা

শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তাদের ১০ম ফোরাম সভা

দক্ষিণ এশিয়ায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তাদের (সিভিও) ১০ম ফোরাম সভা। বৃহস্পতিবার (১৮ জুন) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সভার যৌথ আয়োজক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সচিবালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন বিভাগ, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

২৫ জুলাই, ২০২৬
খামেনির জানাজায় অংশ না নিতে দেশগুলোকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরানের দাবি

খামেনির জানাজায় অংশ না নিতে দেশগুলোকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরানের দাবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, গত পাঁচ দিনে এ বিষয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রচারণার সমন্বয় করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ কাজে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদেরও সম্পৃক্ত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০

পাকিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ জানায়, ৩ জুলাই সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে তাদের বিশেষ ইউনিট ‘মজিদ ব্রিগেড’-এর এক সদস্য বিস্ফোরকবোঝাই একটি মাজদা গাড়ি নিয়ে ক্যাম্পে আঘাত হানেন। তাদের দাবি, বিস্ফোরণে ক্যাম্পের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। এরপর ‘ফতেহ স্কোয়াড’-এর সদস্যরা ক্যাম্পে প্রবেশ করে সেখানে অবস্থানরত নিরাপত্তা সদস্যদের ওপর হামলা চালায়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও দাবি করেছে সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
ভারতে বিজেপি নেতাসহ ৩ জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতে বিজেপি নেতাসহ ৩ জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। বালু উত্তোলন ও এর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোরিয়া জেলায় একটি ফরচুনার গাড়ি ঘিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর গাড়ির ভেতর থেকে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং, বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
‘ডাইনি বাহিনী’র হানিট্র্যাপে কুপোকাত রুশ সেনারা

‘ডাইনি বাহিনী’র হানিট্র্যাপে কুপোকাত রুশ সেনারা

চার বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন আর শুধু সম্মুখসমরের মধ্যে সীমাবদ্ধ নেই। দখলকৃত অঞ্চলগুলোতে প্রতিরোধ আন্দোলন ক্রমেই আরও গোপন, প্রযুক্তিনির্ভর ও সংগঠিত রূপ নিয়েছে। যুদ্ধের শুরুতে প্রকাশ্য প্রতিবাদ, প্রতীকী প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিলেও বর্তমানে সেই প্রতিরোধ অনেকটাই ছায়াযুদ্ধের রূপ নিয়েছে। যুদ্ধের শুরুর দিকে বহুল আলোচিত একটি দৃশ্যে এক ইউক্রেনীয় বৃদ্ধাকে রুশ প্যারাট্রুপারের হাতে সূর্যমুখীর বীজ তুলে দিতে দেখা যায়। তিনি বলেছিলেন, মৃত্যুর পর ওই মাটিতে সূর্যমুখী ফুটবে। সেই দৃশ্য একসময় ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। তবে সময়ের সঙ্গে প্রতিরোধের কৌশলও বদলে গেছে।

২৫ জুলাই, ২০২৬
চুক্তির পর ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

চুক্তির পর ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থের প্রথম কিস্তি হিসেবে ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
বিয়েতে রাজি না থাকায় হবু স্বামীকে হত্যা করলেন কিশোরী

বিয়েতে রাজি না থাকায় হবু স্বামীকে হত্যা করলেন কিশোরী

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ঐতিহাসিক লোহাগাড দুর্গে বেড়াতে নিয়ে গিয়ে হবু স্বামীকে গভীর খাদে ফেলে হত্যার অভিযোগে এক কিশোরী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী নভেম্বরে কেতন আগারওয়াল ও সিয়া গোস্বালের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে পরিবারগুলো জোরেশোরে প্রস্তুতিও শুরু করেছিল। রাজস্থানের জয়পুরে বিপুল ব্যয়ে একটি প্রাসাদ ভাড়া করা হয় এবং অতিথিদের যাতায়াতের জন্য ব্যক্তিগত উড়োজাহাজের ব্যবস্থাও করা হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ