আন্তর্জাতিক
পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা
বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার পর বিপুল সাড়া মিলেছে। সেবা চালুর প্রথম ২৪ ঘণ্টায় ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এ পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিজ্ঞাপন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
ভারতে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিজ্ঞাপন প্রচার করে ইনস্টাগ্রাম অর্থ উপার্জন করছে বলে দাবি করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক অনুসন্ধানী প্রতিবেদন। এতে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে এমন বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট বিক্রির জন্য ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে পাঠানো হচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, এসব বিজ্ঞাপনে সরাসরি ধর্ষণ ও শিশুদের ভিডিও-সংক্রান্ত শব্দ ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত লিংকে প্রবেশ করলে ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে নেওয়া হয়, যেখানে মাত্র ৯৯ রুপির বিনিময়ে এসব অবৈধ কনটেন্ট বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল।
ইসরাইলকে মার্কিন সামরিক নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহুর
নেতানিয়াহু বলেন, ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সংঘাত মোকাবিলায় ইসরায়েলের স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে এখন সময় এসেছে নিজেদের অস্ত্র নিজেরাই উৎপাদন করার সক্ষমতা গড়ে তোলার।
ফ্রান্সের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্নের করলো বুরকিনা ফাসো
শুক্রবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সরকারি ঘোষণায় জানানো হয়, ফ্রান্সের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আর বজায় রাখা সম্ভব নয়। সরকারের ভাষ্য অনুযায়ী, পারস্পরিক আস্থা, সম্মান এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি বর্তমানে নেই। ২০২২ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে। ক্ষমতা গ্রহণের পর থেকেই তার নেতৃত্বাধীন সরকার ফ্রান্সের সঙ্গে দূরত্ব বাড়ানোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর প্রভাব কমানোর নীতি অনুসরণ করে আসছে। এর আগে ফরাসি সেনাদের দেশ ছাড়ার নির্দেশ এবং বিভিন্ন সামরিক সহযোগিতা বাতিলের মতো পদক্ষেপও নেয় সরকার।
খামেনির জানাজায় যোগ দেয়নি সৌদি, কাতার, কুয়েতসহ যেসব মুসলিম দেশ
আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানানোর জন্য সপ্তাহব্যাপী আয়োজন করেছে ইরান। ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। এরমধ্যে কয়েকটি দেশের প্রেসিডেন্টও অংশ নিচ্ছেন। তবে সৌদি-সহ বেশকিছু মুসলিম দেশের প্রতিনিধি। শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খামেনির বিদায়ের আয়োজন। আজ শুধু বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। কাল (শনিবার) থেকে সাধারণ মানুষ দেখার জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।
৩ লক্ষ ২৪ হাজার কোটি টাকায় বিক্রি হচ্ছে পিৎজা হাট
বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাট বিক্রি হতে যাচ্ছে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারে যা টাকার হিসাবে ৩ লক্ষ ২৪ হাজার কোটি টাকা। রেস্টুরেন্ট ব্র্যান্ডটির বর্তমান মালিক ‘ইয়াম! ব্র্যান্ডস’ প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। চুক্তি অনুযায়ী, পিৎজা হাটের চীন বাদে বিশ্বের অন্যান্য অঞ্চলের কার্যক্রম কিনে নিচ্ছে ‘লং রেঞ্জ ক্যাপিটাল’, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন ডলার। অন্যদিকে চীনের কার্যক্রম ১.২ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে ‘ইয়াম চায়না’।
খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শুক্রবার বিদেশি প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করছেন। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তাঁর মরদেহ রাখা হয়েছে। একই স্থানে আরও চারটি কফিন রাখা হয়েছে, যার মধ্যে একটি ১৪ মাস বয়সী এক শিশুর। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হন।
মেজাজ হারিয়ে চড় মারলেন মমতা
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে দলীয় কর্মসূচির সময় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের দলের এক কর্মীকে চড় মারেন। বুধবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কালীঘাটে ভিড় সামাল দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কয়েকজন কর্মীকে ধাক্কা দেন এবং তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি এক কর্মীকে চড় মারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌদি আরামকোর ব্যবহৃত হেলিকপ্টারটি দায়িত্ব পালনের সময় দুর্ঘটনার শিকার হয় এবং হঠাৎ করেই বিধ্বস্ত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হলেও ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।
চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি: জয়সওয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রেক্ষাপটে জে-১০সিই যুদ্ধবিমান কেনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে অংশগ্রহণ নিয়ে করা পৃথক দুটি প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আমাদের অঞ্চলের এ ধরনের সব ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।’ তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে।
যিশুর পর অ্যাটলাস রূপে ট্রাম্প, নিজের কাঁধে পৃথিবী তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি নতুন প্রতীকী ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।শেয়ার করা ছবিতে তাকে গ্রিক পুরাণের শক্তিশালী চরিত্র ‘অ্যাটলাস’-এর রূপে দেখা যায়। ছবিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে দুই হাতে পৃথিবীকে উঁচিয়ে ধরে আছেন। তবে পোস্টটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন বা ব্যাখ্যামূলক বার্তা দেননি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পরদিনই তিনি এই ছবি প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ট্রাম্প হয়তো ইঙ্গিত দিতে চেয়েছেন যে বৈশ্বিক পরিস্থিতির ভার তিনি একাই বহন করছেন।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা এবং ইরানের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে।