৫ আরোহী নিয়ে পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পাকিস্তানে ফেরার পথে পাঁচ ক্রু সদস্যসহ একটি মালবাহী কার্গো বিমান করাচি উপকূলসংলগ্ন আরব সাগরে নিখোঁজ হয়েছে। বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দ্রুত নিচে নেমে আসছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আরব সাগরে জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিমানটি নিখোঁজ হওয়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

করাচিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা কে২ এয়ারওয়েজ পরিচালিত বোয়িং ৭৩৭ কার্গো বিমানটি ইউএইর শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে রওনা হয়েছিল।

স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানটির নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানানো হয়। রাডারের তথ্য অনুযায়ী, রাত ৯টা ২১ মিনিটে বিমানটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে দ্রুত নিচে নামতে শুরু করে। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে রাডার ও রেডিও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমান চলাচল বিশেষজ্ঞ ইমরান আসলাম স্থানীয় গণমাধ্যমকে বলেন, রাডার থেকে বিমানটির আকস্মিক অদৃশ্য হয়ে যাওয়া রহস্যজনক। তার ভাষ্য, ইঞ্জিনে ত্রুটি দেখা দিলেও সাধারণত একটি বিমান কিছু সময় গ্লাইড করতে পারে। তাই এভাবে দ্রুত নিচে নেমে যাওয়ার বিষয়টি তদন্তের দাবি রাখে।

নিখোঁজ বিমানটির সন্ধানে পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালাচ্ছে। উদ্ধারকাজে পাকিস্তান নৌবাহিনীর রণতরী ‘পিএনএস জুলফিকার’, বিমানবাহিনীর যুদ্ধবিমান এবং নৌবাহিনীর একটি এটিআর বিমান অংশ নিয়েছে।

এর আগে ২০২০ সালের মে মাসে করাচি বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হন। ওই দুর্ঘটনার তদন্তে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মানবিক ত্রুটিকে দায়ী করা হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি