তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে ট্রাম্প, ক্ষোভ নেতানিয়াহুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে। তবে এ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হয়েছে, এমন ধারণা তিনি নাকচ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান পেলেই তুরস্ক ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকারকে ‘মুসলিম ব্রাদারহুড দ্বারা প্রভাবিত’ বলে মন্তব্য করেন এবং এফ-৩৫ সরবরাহের বিরোধিতা করেন।

এদিকে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে অবস্থানরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঙ্কারার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। তিনি তুরস্ককে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র বলেও উল্লেখ করেন।

তবে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, প্রধান আন্তর্জাতিক ইস্যুগুলোতে তাদের অবস্থান মূলত এক।

সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গও উঠে আসে। অতীতে ওবামা প্রশাসনের আমলে ইরানের পরমাণু চুক্তির কড়া সমালোচক হলেও এবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সরাসরি কোনো সমালোচনা করেননি তিনি। ওই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটে এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়। পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়।

নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির একাংশের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তবে এর জন্য নিজের কোনো ভূমিকা রয়েছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণাই এর প্রধান কারণ।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতার বিষয়েও কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি এসব ঘটনায় জড়িতদের ‘কিশোর অপরাধী’ হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি ধারণার চেয়ে অনেক বেশি গুরুতর হয়ে উঠেছে এবং দেশটির আদালত এ ধরনের ঘটনায় অতিরিক্ত নমনীয় আচরণ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী সদ্য. প্রথম স্ত্রীসহ গাজী নজরুলকে তোলা হচ্ছে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ সদ্য. দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার সদ্য. বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি