সাভার পৌর জিয়া পরিষদের নতুন সভাপতি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ

সাভার প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৭:১৭
সজীব সান

সাভার পৌর জিয়া পরিষদের নবগঠিত কমিটির সভাপতি পদে মেহেদী রানা শহীদের নাম আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মেহেদী রানা শহীদ সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। অভিযোগ রয়েছে, বিগত সময়ে তিনি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা বজায় রেখে চলতেন এবং এলাকায় ক্যাবল ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় তিনি এজাহারনামীয় আসামি বলে জানা গেছে। তবে মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।

৫ই আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর জিয়া পরিষদের মতো গুরুত্বপূর্ণ পদে তার আসীন হওয়াকে ভালোভাবে নিচ্ছেন না ত্যাগী নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক তৃণমূল নেতা বলেন, "দীর্ঘ ১৬ বছর যারা মামলা-হামলা উপেক্ষা করে দলের জন্য কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা উচিত। বিতর্কিত ব্যক্তিদের পদায়ন হলে ত্যাগী কর্মীরা হতাশ হবেন।"

এ বিষয়ে মেহেদী রানা শহীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জিয়া পরিষদের সাভার উপজেলা শাখার এক নেতা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করা হবে।

সচেতন মহলের মতে, শহীদ জিয়ার আদর্শে গঠিত সংগঠনের ভাবমূর্তি রক্ষায় পদায়নের ক্ষেত্রে আরও যাচাই-বাছাই প্রয়োজন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ