ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে: আরাগচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার জন্য দেশটিকে “চড়া মূল্য” দিতে হবে। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, শুক্রবার দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং ভারী পানির চুল্লি। এছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানাতেও হামলার খবর পাওয়া গেছে।

আরাগচি দাবি করেছেন, এই হামলা ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সময়সীমা বাড়ানোর কথা বললেও, ইসরায়েলের এই হামলা তার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার প্রতিশোধ হিসাবে ইরান ইসরায়েলের কাছ থেকে “চড়া মূল্য” আদায় করবে।

এদিকে, হামলা এমন সময় ঘটেছে, যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কিছুটা সময়ের জন্য তার জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা স্থগিত রাখতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা