ইরানের 'শাহেদ' ড্রোনের আদলে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’; প্রতিবেশীদের সতর্ক করল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের জনপ্রিয় ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করে আঞ্চলিক দেশগুলোতে নাশকতামূলক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক করেছে ইরান।

রোববার (১৫ মার্চ) এক বিশেষ বিবৃতিতে ইরানের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, 'যুদ্ধক্ষেত্র ও রাজনৈতিক জোটে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন ছলচাতুরীর আশ্রয় নিয়েছে। তারা ইরানের সমরাস্ত্রের আদলে ড্রোন তৈরি করে বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।'

তিনি বলেন, 'এসব হামলার উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস সৃষ্টি করা এবং আঞ্চলিক ঐক্যকে দুর্বল করা। শত্রুপক্ষ আমাদের বৈধ প্রতিরক্ষা কার্যক্রমকে বিতর্কিত করতে এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়।'

ইরানের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণ আইনগত ও যৌক্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে দাবি করেন তিনি। তার মতে, ইরান কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেই পাল্টা হামলা চালায়।

তিনি বলেন, 'আমরা যেখানে হামলা চালাই, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করি এবং সেই হামলার দায়ও স্বীকার করি।'

সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো দেশগুলোতে কিছু রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে জোলফাকারি বলেন, 'এসব হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।'

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ইরানও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

এই সংঘাতের মধ্যেই ‘লুকাস’ ড্রোনকে কেন্দ্র করে নতুন ধরনের প্রোপাগান্ডা যুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছে তেহরান।

বিবৃতিতে ইরানের মুখপাত্র প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'বহিরাগত শক্তির ‘শয়তানি চক্রান্তে’ বিভ্রান্ত না হয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় রাখতে হবে। তার মতে, ঐক্যবদ্ধ থাকলেই এমন ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা