ইরানকে ট্রাম্পের নতুন হামলার হুমকি, মঙ্গলবার গুঁড়িয়ে দেবেন পাওয়ার প্ল্যান্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইস্টার সানডেতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করেন, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে ‘নরকের মতো পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।

অশালীন ভাষায় লেখা ওই পোস্টে ট্রাম্প বলেন, “মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—ইরানে এমন কিছু ঘটবে, যা আগে কখনো দেখা যায়নি।” বিশ্লেষকেরা তার এই মন্তব্যকে বেসামরিক অবকাঠামোতে সম্ভাব্য হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি জানান, সোমবারের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে এবং দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

এই হুমকির মাত্র ২৪ ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু-কে উদ্ধার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দুই আসনের এফ-১৫ই ইগল বিমানের অস্ত্র ব্যবস্থাপক দুদিন ইরানি বাহিনীর চোখ এড়িয়ে থাকার পর মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে। এর আগে বিমানটির পাইলটকেও দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আলাদাভাবে উদ্ধার করা হয়। আহত হলেও তিনি শঙ্কামুক্ত বলে জানান ট্রাম্প।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারাতে থাকে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের একটি বড় অংশ এ অভিযানে অসন্তুষ্ট।

ট্রাম্পের পোস্টের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি প্রেসিডেন্টকে ‘সম্পূর্ণ অস্থিতিশীল’ আখ্যা দিয়ে বলেন, তিনি ইতিমধ্যে হাজারো মানুষকে হত্যা করেছেন এবং আরও হাজারো মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের বিষয়টি বিবেচনার আহ্বান জানান, যার মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ করা সম্ভব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা