ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসরায়েলের বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান।

বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, 'সহকর্মীদের এ কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের হৃদয় ভেঙে দিয়েছে, তবে ইরান আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।'

এর আগে একই দিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, তাদের বিমান হামলায় খাতিব নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা পর ইরানের পক্ষ থেকে সেই দাবির সত্যতা নিশ্চিত করা হয়।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের উচ্চপর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারের হামলায় দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনা করে ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে সেনাবাহিনীকে আগাম অনুমোদন দেওয়া হয়েছে, যাতে প্রতিটি অভিযানের জন্য পৃথক অনুমতির প্রয়োজন না হয়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার তেহরানে লারিজানি ও সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, লারিজানি ইরানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি পূর্বে পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেন এবং সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, 'ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, এ বাস্তবতা এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনুধাবন করতে পারেনি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি