প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলের সামরিক সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে অভিযান চালায় ইরানের সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন ভবন উল্লেখযোগ্য।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ইসরায়েলের সংশ্লিষ্ট সাইবার-প্রযুক্তি কেন্দ্রটি দেশটির সামরিক বাহিনীকে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছে।
তবে, এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।