জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সংসদের কার্যক্রমও সংবিধান মেনেই পরিচালিত হবে।'

তিনি আরও বলেন, 'বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী রয়েছে। সেই প্রেক্ষাপটে তাদের ডেপুটি স্পিকারের পদ গ্রহণের জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে।'

সংবিধান সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদের কার্যক্রমে অংশ নিতে পারেন না। কেবলমাত্র নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদে অংশগ্রহণের অধিকার রাখেন।'

তিনি বলেন, 'সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হতে পারে, যা রাজনৈতিক অধিকারের মধ্যেই পড়ে। তবে জাতীয় সংসদে কোনো অসাংবিধানিক বিষয় উত্থাপন করা সম্ভব নয়।'

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন হলে, তা সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
 
এক্ষেত্রে সংবিধান সংশোধনীর প্রস্তাব এনে তা পাস করতে হবে। সংশোধনী সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদ গঠন, শপথ গ্রহণ ও কার্যপ্রণালী নির্ধারণের বিষয়গুলো চূড়ান্ত করা যাবে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. এইচএসসি-সমমানের ফল প্রকাশ হতে পারে ৭-১৫ নভেম্বরের মধ্যে সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর