জ্বালানি সংকটে অচল পাকিস্তান: এক রাতেই তেলের দাম প্রায় দ্বিগুণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে সরবরাহ ঝুঁকির প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি মোকাবিলায় এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটির সরকার।

নতুন ঘোষণায় ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ এবং পেট্রোলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে করে লিটারপ্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫২০.৩৫ রুপি এবং পেট্রোলের দাম ৪৫৮.৪০ রুপি। পাশাপাশি কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৭.৮০ রুপি। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অনিবার্য ছিল। তার ভাষ্য, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তিনি জানান, গত কয়েক সপ্তাহে ভোক্তাদের স্বস্তি দিতে সরকার প্রায় ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই ভর্তুকি বহন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, আমদানিকৃত জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পাকিস্তানের এই সংকট আরও তীব্র হয়েছে। দেশটির অধিকাংশ তেল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়, যা হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল—বর্তমানে যা ঝুঁকির মুখে।

এদিকে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, এখন থেকে ঢালাও ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়া হবে। মোটরসাইকেল চালক, ক্ষুদ্র কৃষক ও পরিবহন খাতকে বিশেষ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রেলপথ ব্যবহারকারী স্বল্প আয়ের মানুষের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানির এই মূল্যবৃদ্ধি দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে এবং সামগ্রিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা