জলাবদ্ধতা নিরসনে প্রধান উপদেষ্টা ও ডিসিকে স্মারকলিপি প্রদান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের লালপুর ও পৌষার পুকুরপাড়সহ জলাবদ্ধতা আক্রান্ত এলাকাগুলোর স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। একইসাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরও জেলা প্রশাসকের মাধ্যমে আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ফতুল্লা ইউনিয়নের ০১, ০২, ০৩, ০৪, ০৫ ও ০৬ নম্বর ওয়ার্ডের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের জন্য পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফতুল্লা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত নলখালি ও বাগডুমারী খাল দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে খনন না হওয়ায় এবং শিল্পবর্জ্য ও মানবসৃষ্ট বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে অল্প বৃষ্টিতেই লালপুর, পৌষার পুকুরপাড় ও ইসদাইর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া রেলওয়ের ডাবল লাইন প্রকল্প বাস্তবায়নের সময় পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

উল্লেখিত সমস্যা সমাধানে স্মারকলিপিতে পাঁচ দফা প্রস্তাব দেওয়া হয়: ১. জেলা পরিষদের বর্তমান পাম্পের স্থানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প স্টেশন স্থাপন। ২. নলখালি ও বাগডুমারীসহ ডিএনডি প্রকল্পের আওতাভুক্ত সকল খাল পুনঃখনন করে কমপক্ষে ১০ ফুট গভীর করা। ৩. লালপুর-পৌষার পুকুরপাড় থেকে নলখালি খাল পর্যন্ত ৫-৭ ফুট গভীরতার বক্স ড্রেন নির্মাণ এবং ২-৩ ফুট উচ্চতার রাস্তা নির্মাণ। ৪. রেলওয়ের পানি প্রবাহ বন্ধকারী বাধ অপসারণ করে পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। ৫. খালের সাথে সংযুক্ত বন্ধ হয়ে যাওয়া ড্রেনের মুখসমূহ পরিষ্কার করে পানির প্রবাহ নিশ্চিত করা। স্মারকলিপি প্রদান শেষে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “বছরের পর বছর ধরে আমরা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। জেলা প্রশাসক আমাদের দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা