জুলাই আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে : ডিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন জাতি ভুলে না যায়—এই আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, “আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরে ছিল, এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই। এবং তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।”

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

জেলা প্রশাসক আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের বক্তব্য শুনে আমাদের হৃদয় ব্যথিত হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে।”

তিনি বলেন, “আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে।”

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে সারাদেশের সঙ্গে ভার্চুয়াল সংযুক্ত হয়ে শপথ পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, জেলার সদস্য সচিব জাবেদ আলম, এনসিপির জেলা সদস্য সোনিয়া আক্তার লুবনা, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কর্নিয়া, ছাত্রফেডারেশনের জেলা অর্থ সম্পাদক শাহীন মৃধা প্রমুখ।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান