জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা একটি চুক্তি। তিনি বলেন, জনগণ তাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, ফলে সরকার নির্বাচনী অঙ্গীকার এবং জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে, বিএনপি সরকার সবসময় দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে আগ্রহী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তার মতে, বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ ও আবাসন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কেবল একটি অবকাঠামো নির্মাণ নয়; এটি প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় প্রতিশ্রুতির প্রতিফলন।

বিয়াম দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই ভবন ভবিষ্যতের প্রশাসনিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এটি জ্ঞানচর্চা, নেতৃত্ব বিকাশ ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে