কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুরসহ বেশকয়েকটি মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫৫) জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

রোববার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন।

কারাগার সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটার দিকে তাকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়। কারাগারে প্রবেশের আধা ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আওয়ামী লীগ নেতা রিফাত রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে। রিফাত ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘আসামিকে বিরোধী দলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে