কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কালীর বাজার এলাকায় “বৃহত্তর কালীর বাজার ব্যবসায়ী-শিক্ষা ও ধর্মীয় ১৩টি প্রতিষ্ঠান” এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নকশা অনুযায়ী সেতুর মুখ নারায়ণগঞ্জ কলেজের সামনে করা হলে যানজটে পুরো এলাকা অচল হয়ে পড়বে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হবেন।

বক্তব্যে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, যথাযথ সমীক্ষা না করে অপরিকল্পিতভাবে এই নকশা করা হয়েছে। তিনি বলেন, আগে যে নকশাটি ছিল, সেটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে এসে ৫ নম্বর ঘাটে নেমেছিল। সেই নকশা বাদ দিয়ে বর্তমান যে নকশা করা হয়েছে, তা বাস্তবায়িত হলে দুর্ভোগ ভয়াবহভাবে বৃদ্ধি পাবে। তিনি দ্রুত নকশা পরিবর্তন করে পূর্বের নকশায় ফিরে যাওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বর্তমানেই ১ নম্বর রেলগেট থেকে কালীর বাজার পর্যন্ত ভয়াবহ যানজট থাকে। এখানে শহরের সবচেয়ে বড় দুটি বাজার (কালীর বাজার ও দিগুবাবুর বাজার), নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ অবস্থিত। এছাড়া এটি শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এমনিতেই চলাচল করা কঠিন। এর উপর যদি সেতুর উঠা-নামার মুখ এখানে হয়, তাহলে দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত নকশা পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

কালীর বাজারের ব্যবসায়ী হাজী মোঃ নাজির খানের সভাপতিত্বে এবং মোঃ রবিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, ব্যবসায়ী আকবর হোসেন ও তানভীর হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান