কুবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক হলেন ড. মহিউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে ১৪ জুলাই ২০২৬ তারিখের পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বলেন, “অধ্যাপক ড. মো. রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় আইকিউএসির অতিরিক্ত পরিচালকের পদটি শূন্য হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিবেচনায় উপাচার্যের নির্দেশে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি