কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে গিয়ে খাবারের মধ্যে পোকা দেখতে পান।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। খাবারের মান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রায়ই অসন্তোষ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার টেবিল-চেয়ার সবসময় পরিষ্কার থাকে না, খাবারের গুণগত মানও আশানুরূপ নয়। তুলনামূলক কম খরচে খাবার পাওয়া গেলেও মানসম্মত খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না হওয়ায় অনেক শিক্ষার্থী সেখানে খাবার গ্রহণে অনাগ্রহী।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মার্কেটিং বিভাগের নাদিম সকাল প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবার গ্রহণের সময় তার পরিবেশিত সবজির মধ্যে একটি পোকা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। পরে তারা ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমন আহমেদ ইয়ামিন বলেন, “সকালে ক্যাফেটেরিয়ায় গিয়ে খাবার খাওয়ার জন্য সবজি ও ডাল অর্ডার করি। কিছুক্ষণ খাবার খাওয়ার পর আমার পাশে বসা বিভাগের জুনিয়র নাদিম তার খাবারে পোকা পাওয়ার বিষয়টি আমাকে জানায়। আমার খাবারের সঙ্গেও তার খাবারের মিল থাকায় আমি খুবই বিব্রত বোধ করি। এ বিষয়ে ক্যাফেটেরিয়ার ক্যাশ ম্যানেজারের সঙ্গে কথা বললে এবং তাদের সচেতনতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এতে আমি হতাশ হয়ে চলে আসি।”

কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ম্যানেজার সুমা আক্তার বলেন, “খাবারে যে পোকাটি পাওয়া গেছে, সেটি বরবটি থেকে এসেছে। বিষয়টি আমাদের নজরে আসেনি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, “বিষয়টি জানার পর আমি ক্যাফেটেরিয়ার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা খাবারে পোকা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি