কুবিতে গাউসিয়া কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিরোধ দিবস উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার স্মরণ এবং শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংগঠনের কুবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন মিশকাত বলেন, প্রতিটি চারা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক। একই সঙ্গে প্রতিটি সবুজ গাছ একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার বহন করে।

কুবি শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, শহিদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ আরও দৃঢ় করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে সবুজ বাংলাদেশ গড়ে তোলার এ উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি