কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচার দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত কফিন মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংহতি সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জুলাইয়ের শহীদদের লাল সালাম’, ‘শহীদ আবু সাঈদকে লাল সালাম’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তিনি দাবি করেন, প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং ৩৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো ভোগান্তির মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী দল যেন দেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি