রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি, সেটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর।
রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি, সেটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের দ্বারা গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।