লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর নতুন মাত্রায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে ইসরায়েলি বিমান হামলায় হত্যার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আলী লারিজানির হত্যাকাণ্ডের জবাবে ‘নির্ণায়ক ও বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি।
 
এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন,' লারিজানির হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। ইরান এমন জবাব দেবে, যা হবে শক্তিশালী এবং অনুশোচনামূলক।'
 
এদিকে সেনাপ্রধানের এই ঘোষণার পরপরই ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা ইতোমধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
 
আইআরজিসির দাবি করেছে, আলী লারিজানি ও তাঁর সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
আলী লারিজানি ইরানের নীতিনির্ধারণী পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যু দেশটির জন্য বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় ইরানে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ।
 
বিশ্লেষকদের মতে, সেনাপ্রধানের কঠোর বক্তব্য মূলত সেই জনআকাঙ্ক্ষারই প্রতিফলন। ইরান ইতোমধ্যে স্পষ্ট করেছে, তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না।
 
অন্যদিকে, ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলও পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ফলে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা