লেবাননে হামলায় নিষিদ্ধ শ্বেত ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
লেবাননের দক্ষিণ সীমান্তে স্থল অভিযান শুরু হওয়ার আগে বেসামরিক এলাকায় ভয়াবহ ও নিষিদ্ধ রাসায়নিক শ্বেত ফসফরাস নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমান বাহিনী।

রোববার (১৫ মার্চ) রাতে খিয়াম শহরে এই হামলা চালানো হয়। ভিডিও চিত্র ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নোভারা মিডিয়া এর সত্যতা যাচাই করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর আগে ৩ মার্চেও লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল কর্তৃক শ্বেত ফসফরাস ব্যবহারের অভিযোগ জানিয়েছিল। হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভেদী স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়।

শ্বেত ফসফরাস অত্যন্ত দাহ্য ও ক্ষয়কারী রাসায়নিক যা বাতাসের সংস্পর্শে আসলেই জ্বলে ওঠে এবং মানুষের টিস্যুসসহ যেকোনো বস্তুকে মারাত্মকভাবে পুড়িয়ে ফেলে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জনবহুল বা বেসামরিক এলাকায় এর ব্যবহার সম্পূর্ণ অবৈধ এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

এইচআরডব্লিউ-এর লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, 'আবাসিক এলাকায় শ্বেত ফসফরাসের বেআইনি ব্যবহার বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এর ফলে মানুষ মৃত্যুর সম্মুখীন হতে পারে বা এমন নৃশংস জখম হতে পারে, যার যন্ত্রণা সারাজীবন বহন করতে হবে।'

নোভারা মিডিয়ার বিশ্লেষণে দেখা গেছে, বিস্ফোরণটি খিয়াম শহরে ঘটে, যা হিজবুল্লাহর একটি কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও কিছু বিশ্লেষক দাবি করেছেন যে গোলাবারুদগুলো জনশূন্য এলাকায় ফেলা হয়েছে, ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের প্রভাব ১৫ কিলোমিটার বিস্তৃত গ্রামাঞ্চলে পৌঁছেছে, যার মধ্যে মারি, দারজাত ও হালতার রয়েছে।

স্বতন্ত্র সাংবাদিক সারাহ আবদুল্লাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে বলেন, 'ইসরায়েল ঘরবাড়ি ও বেসামরিক এলাকায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে, যা সরাসরি জেনেভা কনভেনশনের লঙ্ঘন।'

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যে দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর শ্বেত ফসফরাস ব্যবহারের প্রমাণ পেয়েছিল এইচআরডব্লিউ। ২০১৩ সালে ইসরায়েলি হাই কোর্ট বেসামরিক জনসংখ্যার ওপর শ্বেত ফসফরাস ব্যবহার নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দেয়, যদিও ২০০৮-২০০৯ সালের গাজা যুদ্ধে এর অবৈধ ব্যবহার প্রমাণিত হয়।

লেবাননে ইসরায়েলের বর্ধিত সামরিক অভিযানে ২ মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ৮৫৯ জন নিহত হয়েছেন, যা ওই অঞ্চলের মানবিক সংকটকে আরও গভীর করছে।

সূত্র: নোভারা মিডিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা