মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২ বাংলাদেশি, আহত ৭

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আজমানা-এর একটি বেসামরিক স্থাপনায় ড্রোন হামলায় সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সিলেটের বড়লেখা। বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় মরদেহ দেশে ফিরিয়ে আনা বিলম্বিত হচ্ছে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

বাহরাইনে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনায় বাহরাইনে আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে।

কুয়েতের একটি বেসামরিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। কুয়েতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং অবস্থার স্থিতিশীল। রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজ নিয়েছেন।

এছাড়া, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। তবে জাহাজের ক্যাপ্টেনসহ সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার। প্রবাসীদের জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলো প্রয়োজনীয় সতর্কতা ও পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করেছে এবং প্রবাসীদের স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী