মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ট্রিপোলি সিঙ্গাপুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ট্রিপোলি সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালিতে পৌঁছেছে। যাত্রা জাহাজটিতে হাজারো মেরিন ও নৌসেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেরিটাইম ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী এ খবর জানিয়েছে সিএনএন।

মঙ্গলবার সকালে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপোলি দক্ষিণ চীন সাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সিঙ্গাপুরের কাছে শনাক্ত করা হয়। ভারী নৌচলাচলপূর্ণ এলাকায় নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের জাহাজ মাঝে মাঝে নিজের অবস্থান প্রকাশ করে, যদিও সাধারণত তারা এই সংকেত বন্ধ রাখে।

জাহাজটিতে ওকিনাওয়া ভিত্তিক ৩১তম মেরিন অভিযান ইউনিটের প্রায় ২২০০ সদস্য মোতায়েন আছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নির্দেশে এই ইউনিটকে রণতরীতে স্থানান্তর করা হয়েছে বলে তিনজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের ঠিক কোথায় মোতায়েন করা হবে বা কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন নৌবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একটি মেরিন অভিযান ইউনিট সাধারণত চারটি অংশ নিয়ে গঠিত: কমান্ড, স্থল যুদ্ধ, আকাশ যুদ্ধ এবং রসদ সহায়তা। এ ধরনের ইউনিট উদ্ধার অভিযান, উভচর হামলা, স্থলভাগে অভিযান এবং বিশেষ সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়।

মেরিটাইম ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, একটি অজ্ঞাত মার্কিন যুদ্ধজাহাজ ১১ মার্চ ওকিনাওয়া থেকে রওনা হয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের দিকে অগ্রসর হচ্ছিল, যার গতি ছিল প্রায় ঘণ্টায় ২২ মাইল।

প্রায় ৮৫০ ফুট দীর্ঘ এবং ৪৫ হাজার টন ওজনের ইউএসএস ট্রিপোলি কার্যত একটি ছোট বিমানবাহী জাহাজের মতো। এতে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান, এমভি-২২ বিমান এবং স্থলভাগে সেনা নামানোর জন্য বিভিন্ন নৌযান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা