মধ্যরাতে হঠাৎ ঢাবির কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলে পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলটির ছাত্রীরা।

বুধবার (১৩ মে) রাত ১২টার দিকে নিরাপদ পানির নিশ্চয়তা, স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আলাদা কোনো বাজেট রয়েছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই। এর পরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমিভাব হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তারা।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, গুরুতর অসুস্থ হওয়ার পর সাহায্য পাওয়াও কঠিন হয়ে পড়ে, কারণ তখন অনেকেই অসুস্থ ছিলেন। পরে বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে দেওয়া ওষুধ হল-সংশ্লিষ্ট মেডিকেল সেবাকেন্দ্রে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে প্রতি বর্ষে স্বাস্থ্য খাতে নেওয়া অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সে প্রশ্নও তোলেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই হলের পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড. মাহবুবা সুলতানা গণমাধ্যমকে বলেন, 'হলের শিক্ষার্থীদের স্বাস্থ্য খাতে আলাদাভাবে কোনো বাজেট নেই। এ বক্তব্যের প্রতিক্রিয়াতেই মূলত শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান