মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে গতকাল দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশির ভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। এর মধ্যেই রাত তিনটার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাঁদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আনোয়ার বলেন, ‘ডাকাত দল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। আজ শনিবার বরপক্ষের তরফ থেকে বৌভাতের আয়োজন করলেও সেখানে মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘এরা মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট