মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতা নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ পরিচর্যা করার সময় গাছ থেকে পা ছিটকে পুকুরে পড়ে সাইফুল্লাহ মনোয়ার (১৬) নামে এক শিবির নেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল্লাহ উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নূরুছসালামের ছেলে। সে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি ও সুফিয়া নূরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাইফুল্লাহ মনোয়ার বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠেন। অসাবধানতাবশত খেজুর গাছ থেকে পা ছিটকে পুকুরের পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১ টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্বজনরা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজরিন সুলতানা মিতু বলেন, 'দুপুরের দিকে একটি লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, উচু জায়গা থেকে পড়ার কারণে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।'

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি