‘মজা করার জন্যও’ ইরানের খারগ দ্বীপে বোমা মারতে পারে আমেরিকা: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার হিসেবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন সতর্কতা দিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন , যুক্তরাষ্ট্র ইরানের খারগ দ্বীপে শুধু ‘মজা করার জন্য’ হলেও বোমা হামলা চালাতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিংস কলেজ লন্ডনের যুদ্ধকৌশল বিষয়ের অতিথি লেকচারার সামির পুরি আল জাজিরাকে বলেন, 'কোনো প্রধান বা সুপারপাওয়ার যখন অন্য দেশকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তখন শুধু সামরিক শক্তিই গুরুত্বপূর্ণ নয়। পাশাপাশি সেই রাষ্ট্রকে দায়িত্বশীল ও কৌশলগতভাবে বিশ্বাসযোগ্য বলেও প্রমাণ করতে হয়।'

তিনি বলেন, 'ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বক্তব্য ও কর্মকাণ্ড গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রশ্ন তুলতে পারে, যুক্তরাষ্ট্র আদৌ দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হতে পারবে কি না।'

বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ‘ধ্বংসের আনন্দ’ নিয়ে মন্তব্য ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সামির পুরি জানান, ইরান ও আরব দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সেই স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সামির পুরি আরও বলেন, 'এমন মন্তব্য ইতোমধ্যেই র‌্যাডিকাল ইরানি ধর্মনির্ভর সরকারের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। তাদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বা হুমকি নিজেদের অবস্থানকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি করে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা