মোহাম্মদপুরে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, গুলি ছুড়ে রক্ষা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে আত্মরক্ষার্থে গুলি চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকাল পৌনে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মোহাম্মদপুর থানার টাউন হলের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু ও একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসান আলম। তিনি জানান, ধানমন্ডি থানার ছিনতাই প্রতিরোধ টিম ও সিয়েরা মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সাইফুল আলম তার পিস্তল থেকে চার রাউন্ড গুলি ছোড়েন। প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি করা হলেও হামলাকারীরা এগিয়ে এলে পরে তাদের পা লক্ষ্য করে গুলি করা হয়। এতে এক ছিনতাইকারীর পায়ের আঙুলে গুলি লাগে।

অভিযানে গুলিবিদ্ধ একজনসহ পলাশ নামে আরও এক চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়। আহত ব্যক্তিকে পুলিশ পাহারায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে। অপর আটক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, আটক দুইজন ধানমন্ডিসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে চাপাতি ও ছুরি নিয়ে ছিনতাই করতেন। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০