মঙ্গলবার (১০ মার্চ) দেওয়া ওই বার্তায় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য ছিল। তবে যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, 'কোনো প্রশ্ন নেই—আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু এখানে বড় বিষয় হলো, যুদ্ধে অনেক অর্থ লাগে, অনেক অর্থ।'
নেতানিয়াহু জানান, যুদ্ধ পরিচালনার জন্য প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে বিশেষ বাজেট ঘোষণা করতে চায় সরকার। এ জন্য কয়েক বিলিয়ন শেকেল প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ দিনে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে ইসরাইলজুড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে বর্তমানে ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।
সূত্র: টাইমস অব ইসরাইল