না'গঞ্জ আমাদের জন্য আইডিওলজিক্যাল জায়গা : আমিনুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ফতুল্লার এই স্টেডিয়াম নিয়ে অনেক কিছু করার আছে। গতকাল জিসান ফিফটি করেছে, আজ তার প্র্যাক্টিসের মাঠ দেখলাম। তার ফ্যাসালিটিজ কী?

রোববার (২৪ আগষ্ট) নারায়ণগঞ্জে ক্রিকেট ডেভেলপমেন্ট এন্ড আইডিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা এখানে প্র্যাক্টিস ফ্যাসালিটিজ তৈরি করার চেষ্টা করবো। ডিসি সাহেব বলেছেন এ মাঠটির জন্য তিনি একটি বরাদ্দ রেখেছেন। বারোমাস ক্রিকেট খেলার জন্য মাঠটি যেন উপযুক্ত থাকে সেই ব্যাবস্থা আমরা করবো।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডিওলজিক্যাল জায়গা ছিল। আমি যখন ফুটবল খেলতাম তখন দেখতাম চুন্নু ভাই এমিলি ভাইয়ের মত লোকেরা এখানে আসতো। এখানে ক্রিকেটের ইতিহাসও অনেক বড়। আমাদের ব্যাচমেট ছিল শংকর ভাই, টিপু ভাই। তাদের মাধ্যমেই নারায়ণগঞ্জের সাথে আমাদের ক্রিকেটের সম্পর্কটা তৈরি হয়।

সেসময় নারায়ণগঞ্জে লীগ হত, বিভিন্ন ক্লাব খেলতো। তখন প্রতিদিন খবরের পাতায় এই লীগের খবর আসতো। নারায়ণগঞ্জের ক্রিকেট লীগ অনেক বড় ছিল।

এখান থেকে অনেকেই বাংলাদেশের প্রিমিয়াম লীগ ও জাতীয় লীগে খেলতো। নারায়ণগঞ্জ সেসময় খেলার দিক দিয়ে ছিল প্রিমিয়াম সিটি। আজকে ফতুল্লা মাঠ দেখে আমার কান্না পেয়েছে। এই মাঠে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, এশিয়া কাপ হয়েছিল। সেই মাঠটির অবস্থা আজ অত্যান্ত করুণ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান