না'গঞ্জ হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ সিটি হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বক্তব্যের শুরুতে তিনি রাজধানীর উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক বলেন, “ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নকল ও ভেজাল পণ্য বর্জন এবং মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। কারণ অসাবধানতাই বড় দুর্ঘটনার জন্ম দেয়।”

তিনি আরও বলেন, “এই অনুদান ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। ভবিষ্যতে সরকারি সহায়তার সুযোগ এলে তা প্রদান করা হবে। এছাড়া ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণের বিষয়ে আলোচনা চলছে।”

অনুষ্ঠানে ২৫ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

পরে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সরোয়ার প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান