না'গঞ্জে ডিএনডির জলাবদ্ধতার নিরসনের দাবিতে জেলা প্রশাসককে গিয়াসউদ্দিনের স্মারকলিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের ডিএনডি (ধলেশ্বরী-শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা) বাঁধের অভ্যন্তরে বসবাসরত প্রায় ৩০ লাখ মানুষ দীর্ঘদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় পানিতে তলিয়ে গেছে।

এ অবস্থায় সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করে রোববার (৩ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের মাধ্যমে পাঠানো এ স্মারকলিপিতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ২০২৪ সালের ১ অক্টোবর এবং ২০২৫ সালের ২৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,
“মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় ডিএনডি এলাকায় অতিরিক্ত পাম্প স্থাপনের মাধ্যমে সাময়িকভাবে মানুষের দুর্ভোগ কমানো হয়েছিল। কিন্তু ২০০৭ সালের পর থেকে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাখো মানুষ বছরের পর বছর তীব্র ভোগান্তি ও ক্ষোভ নিয়ে বসবাস করছে।

স্মারকলিপিতে ডিএনডি এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দুই দফা দাবি জানানো হয়েছে—
১. অবিলম্বে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা।
২. স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা