নাইজেরিয়ার স্কুল থেকে ২২৭ শিক্ষার্থী- শিক্ষক অপহরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নাইজার রাজ্যের সেন্ট মেরিস নামের একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃতদের মধ্যে ২১৫ জন ছাত্রী এবং বাকি ১২ জন শিক্ষক। এক সপ্তাহের ব্যাবধানে দুটি বড় অপহরণের ঘটনার সম্মুখীন হলো দেশটি।

নিরাপত্তাঝুকিতে ইতোমধ্যেই পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের প্রশাসন সতর্কতামূলকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। নাইজার রাজ্যেও নেয়া হয়েছে একই ধরনের ব্যবস্থা।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু তার আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। ফলে, জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি–২০ সম্মেলনেও তিনি আর যোগ দিচ্ছেন না।

এর আগে, গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। একই সময়ে পশ্চিমাঞ্চলের একটি চার্চে হামলা চালিয়ে দুইজনকে হত্যার ঘটনাও ঘটে। এসব ঘটনায় পুরো দেশজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার