বিদেশি ঋণের শর্ত সংসদে প্রকাশের দাবি বিরোধী এমপিদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিদেশি ঋণ গ্রহণে স্বচ্ছতা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি এবং সরকারি ব্যয়ে নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তারা এসব বিষয় তুলে ধরেন।

অধিবেশনে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রীরা মঞ্জুরি দাবি উত্থাপন করেন। কয়েকটি ছাড়া অধিকাংশ দাবির বিপরীতে বিরোধী দলের সদস্যরা প্রতীকী ছাঁটাই প্রস্তাব দেন। মোট ৪৩ জন সংসদ সদস্য এক হাজার ৪৩টি ছাঁটাই প্রস্তাব জমা দিলেও সময়ের সীমাবদ্ধতা ও বিরোধী দলের সম্মতিতে সব প্রস্তাবের ওপর আলোচনা হয়নি। কিছু প্রস্তাব আলোচনার বাইরে রাখা হয় এবং কিছু নোটিশ প্রত্যাহার করা হয়। শেষ পর্যন্ত কোনো ছাঁটাই প্রস্তাবই গৃহীত হয়নি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মঞ্জুরি দাবির আলোচনায় এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বিদেশি ঋণের অর্থ এমন অনেক প্রকল্পে ব্যয় হচ্ছে, যেগুলো নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। তার অভিযোগ, এসব প্রকল্পে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কার্যকর তদারকি করতে পারেনি।

তিনি বলেন, ভবিষ্যতে বিদেশি ঋণের পরিমাণ, ঋণের শর্ত এবং কোন দেশ থেকে ঋণ নেওয়া হচ্ছে, সে তথ্য সংসদে উপস্থাপন করা উচিত। পাশাপাশি বিদেশি ঋণে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, সম্ভাব্য সুফল এবং দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে ঋণসংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না, সেটিও প্রকাশের দাবি জানান।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বরাদ্দ নিয়ে আলোচনায় আখতার হোসেন বলেন, অতীতের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে এ বিভাগের দুর্বলতা স্পষ্ট হয়েছে। হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। ঋণ পুনঃতফসিল এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিভাগের দায়িত্ব বণ্টন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরিকল্পনা বিভাগের বরাদ্দের আলোচনায় খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন বলেন, নির্ধারিত সময়ে অনেক উন্নয়ন প্রকল্প শেষ না হওয়ায় ব্যয় বেড়ে যাচ্ছে এবং জনগণের অর্থের অপচয় হচ্ছে। তিনি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি বন্ধের পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ না করার দাবি জানান।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের বরাদ্দ নিয়ে আলোচনায় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আবদুল বারী সরদার বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ চিহ্নিত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে বারবার প্রকল্প সংশোধন ও ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বরাদ্দের আলোচনায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অভিযোগ করেন, করের আওতা বাড়ানোর নামে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তার দাবি, নিয়মিত করদাতারাও নিরীক্ষার নামে নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন।

আইন মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে আলোচনায় সংসদ সদস্য আল ফারুক আবদুল লতিফ বলেন, নিম্ন আদালত পৃথক হলেও পদোন্নতি ও বদলির ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকায় বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, দেশে বর্তমানে ২৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন বিচারক নিয়োগ এবং বিভাগীয় শহরগুলোতে উচ্চ আদালতের বেঞ্চ স্থাপনের দাবি জানান তিনি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিচার বিভাগের বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সবার সমান অধিকার নিশ্চিত করতে শক্তিশালী বিচারব্যবস্থা অপরিহার্য।

ছাঁটাই প্রস্তাবের সমালোচনা করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একই বরাদ্দ নিয়ে কেউ বলছেন বেশি, আবার কেউ বলছেন কম; অথচ উভয় ক্ষেত্রেই প্রতীকীভাবে এক টাকা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, আইন ও বিচার বিভাগের বাজেট এক টাকায় নামিয়ে আনলে বিচার বিভাগের অস্তিত্বই থাকবে না।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রতীকীভাবে এক টাকায় নামিয়ে আনার অর্থ হবে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো কার্যত অচল হয়ে যাওয়া। এতে প্রবাসীদের সেবা ব্যাহত হবে, জাতিসংঘে চাঁদা পরিশোধ করা সম্ভব হবে না এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১ সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১ সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী