পৃথিবী বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতি চীনের অবিচল বন্ধুত্ব ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকবে।

আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাঁর ভেরিফায়েড এক্স পাতায় বৈঠকের ছবি প্রকাশ করে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সি চিন পিং বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে চীন সব সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে যাচ্ছে দেশটি।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশলগত অঙ্গীকার থেকে চীন কখনো সরে আসবে না। বাংলাদেশকে নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং।

বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের প্রতিও সমর্থন জানায় চীন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১ সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১ সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী