জাতীয়

পরীক্ষা শুরুর আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা শুরুর আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। দীর্ঘ দুই বছর ধরে তিনি নগরীর কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

২৫ জুলাই, ২০২৬
নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদ

নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদ

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ করার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

২৫ জুলাই, ২০২৬
দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের উদ্দেশ্যে সরকার একটি সার্চ কমিটি গঠন করেছে। সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। তারেক রহমান স্থানীয় সময় আজ বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। এ কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুইদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

২৫ জুলাই, ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে বেসিক বেতন ভাগে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে বেসিক বেতন ভাগে জটিলতা

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেসিক বেতন শতাংশের ভিত্তিতে ভাগ করে ফিক্সেশন বা বেতন নির্ধারণ করা হলে দেশের সব সরকারি দপ্তরে ব্যবহৃত ডিজিটাল বেতন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এতে সময় ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নানা জটিলতা দেখা দিতে পারে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, আগে হাতে বেতন নির্ধারণ করা হলেও বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন ইএফটি এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। ফলে ধাপে ধাপে বেসিক নির্ধারণ করলে সিস্টেমে নতুন করে সেটআপ দিতে হবে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বব্যাংকের তালিকায় এগিয়ে গেল কয়েক দেশ, পিছিয়ে বাংলাদেশ

বিশ্বব্যাংকের তালিকায় এগিয়ে গেল কয়েক দেশ, পিছিয়ে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ বাংলাদেশকে পেছনে ফেলে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ভিয়েতনাম, ফিলিপাইন, শ্রীলঙ্কা, জর্ডান ও মাইক্রোনেশিয়া নিম্নমধ্যম আয়ের দেশ থেকে এই স্তরে উঠে এসেছে। তবে বাংলাদেশ এখনো নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবেই রয়েছে। একসময় বাংলাদেশ ও ভিয়েতনামকে একই অর্থনৈতিক অগ্রগতির কাতারে বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক সময়ে ভিয়েতনামসহ কয়েকটি দেশ দ্রুত প্রবৃদ্ধি ও রফতানি বহুমুখীকরণের মাধ্যমে এগিয়ে গেছে।

২৫ জুলাই, ২০২৬
বেনজীর নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক

বেনজীর নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীরের বিরুদ্ধে চলমান মামলাগুলোর প্রয়োজনীয় নথিপত্র, আদালতের আদেশ, গ্রেফতারি পরোয়ানা এবং তদন্ত-সংক্রান্ত কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এসব নথির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১৬ জুন) দুদক সূত্রে জানা যায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে সংগৃহীত তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথিপত্র কমিশনের প্রধান কার্যালয় থেকে ধাপে ধাপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রথমে উপপরিচালক মো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় যাত্রাবিরতিতে ফেলে যাওয়া পাকিস্তানি শিশু, ৬ ঘণ্টা পর পেল পরিবার

কুমিল্লায় যাত্রাবিরতিতে ফেলে যাওয়া পাকিস্তানি শিশু, ৬ ঘণ্টা পর পেল পরিবার

জানা যায়, পাকিস্তানের করাচি থেকে ১১ সদস্যের একটি পরিবার বাংলাদেশে ঘুরতে আসে। ঢাকায় একদিন অবস্থানের পর তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে আটটার দিকে মোস্তফাপুর এলাকার একটি রেস্তোরাঁয় নাশতার জন্য যাত্রাবিরতি নেয় তারা। নাশতা শেষে দুটি গাড়িতে করে যাত্রা পুনরায় শুরু করলেও ভুলে রেস্তোরাঁয় শিশুটিকে রেখে চলে যায় পরিবারটি। এ সময় একটি গাড়িতে শিশুটির বাবা এবং অন্যটিতে মা ছিলেন বলে জানা গেছে। ফলে উভয়েই মনে করেন শিশুটি অন্যজনের সঙ্গে আছে।

২৫ জুলাই, ২০২৬
আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার

আযমীসহ সাবেক ১৫০ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিজীবনে বৈষম্য ও অবিচারের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতি পাওয়া এবং বরখাস্ত হওয়া ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের সফরে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের সফরে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর-পরবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে চীনের সঙ্গে বাংলাদেশের তিনটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর ও চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়েছে। এছাড়া তিস্তা নদী প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে নতুন নিয়ম, বদলে যাচ্ছে আবেদন প্রক্রিয়া

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে নতুন নিয়ম, বদলে যাচ্ছে আবেদন প্রক্রিয়া

ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার অন্তত এক দিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। ভিসা আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে তা ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্টের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
দুদক প্রধান ও কমিশনার নিয়োগে প্রথমবার সিভি আহ্বান

দুদক প্রধান ও কমিশনার নিয়োগে প্রথমবার সিভি আহ্বান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিষ্ঠার ২২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ দুই পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সরাসরি জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে আহ্বান জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!