জাতীয়
‘সময় চাহিয়া লজ্জা দেবেন না’, সংসদে স্পিকারের হাস্যরস
বাজেট আলোচনায় বক্তব্য দেওয়ার নির্ধারিত সময়কে কেন্দ্র করে জাতীয় সংসদে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম ও কয়েকজন সংসদ সদস্যের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকারের
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজ নিজ নির্বাচনী এলাকার ভূমিহীন ও দরিদ্র মানুষের মাঝে সরকারি খাস জমি বরাদ্দ নিশ্চিত করতে সংসদ সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ফ্যাসিস্ট শাসনব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে যেসব সরকারি কর্মকর্তা প্রকাশ্যে সহযোগিতা করেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে: মির্জা ফখরুল
চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সমতার ভিত্তিতে চুক্তি হবে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান
সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনার ওপর জোর দেন তিনি।
রূপালী ব্যাংকে দুদকের নজর, তদন্তের আওতায় ৮০১ কর্মকর্তা
অনুসন্ধান প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ব্যাংকের ২০১৪ সালে সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে প্রিন্সিপাল অফিসার পদে উন্নীত ১০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। দুদকের প্রধান কার্যালয়ে গত ৫ ও ৬ জুলাই দুই দফায় তাঁদের হাজির হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেয় অনুসন্ধান টিম। রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও-কে পাঠানো এক চিঠিতে এই কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছিল।
ফতুল্লায় রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি সরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: সালাহউদ্দিন আহমেদ
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি।
দেশের স্বার্থে আপস নয়: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিকসহ সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানো হবে, তবে সবকিছুর কেন্দ্রেই থাকবে দেশের সর্বোচ্চ স্বার্থ। তিনি বলেন, শুরু থেকেই বিএনপি বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
ছাত্রলীগ নেতার মরদেহ দাবি করে ছড়ানো ভিডিওটি ভুয়া: ফ্যাক্ট-চেক
শনিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি কোনো ছাত্রলীগ নেতার নয়। এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিও। ফ্যাক্ট-চেক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার শুকের বাজার এলাকার কাছে সুরমা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়।
বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের গেজেট-শপথ স্থগিত!
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ, গেজেট জারি ও শপথ গ্রহণ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
১০০ জনের বেশি অতিথি হলে হাজার টাকা ট্যাক্স চান বিএনপি এমপি
বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও অপচয় রোধে বিদেশের আদলে বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি প্রস্তাব করেছেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা হোক।