বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদার পদে নিয়োজিত ব্যক্তিদের এপিএসরাও নতুন এই বেতন সুবিধার আওতায় আসবেন।

এপিএসদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন কাঠামোর নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী তাদের মাসিক মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের প্রারম্ভিক ধাপে ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। তবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা যোগ করে বেতন নির্ধারণ করা হতো।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উপদেষ্টাদের এপিএসদের বেতন নবম গ্রেডের প্রারম্ভিক ধাপ অর্থাৎ ২২ হাজার টাকা নির্ধারণ করা হলেও পরে তা নবম গ্রেডের সর্বোচ্চ ধাপ ৫৩ হাজার ৬০ টাকায় উন্নীত করা হয়। বিষয়টি নিয়ে সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন গ্রেড নির্ধারণ বিষয়ে মতামত চেয়ে গত ৩১ মার্চ অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ নতুন বেতন কাঠামো নির্ধারণ করে।

অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, এপিএসদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারিত থাকবে এবং তারা কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন না। তবে বিধি অনুযায়ী অন্যান্য প্রাপ্য ভাতা ভোগ করতে পারবেন। পাশাপাশি তারা পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের কোনো সুবিধা পাবেন না।

এ বেতন কাঠামো শুধু মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিব পদে সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ।

বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পছন্দ ও অভিপ্রায়ের ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকেও এপিএস নিয়োগ দেওয়া হয়। তবে এ ধরনের নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা নতুন নির্ধারিত বেতন কাঠামোর আওতায় আসবেন না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!