আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত আনসার ও ভিডিপির সদস্যদের হাত ধরেই দেশের প্রতিটি গ্রাম একদিন আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস, শৃঙ্খলা ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।  এ উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তৃণমূলের আনসার-ভিডিপি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর ৬৭০ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের যেকোনো সংকট ও প্রয়োজনের মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।'

তিনি আরও বলেন, 'দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে। এ যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গুরুত্বপূর্ণ শক্তি।'

বাণীতে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিখ্যাত উক্তি—‘আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার' স্মরণ করে তিনি  বলেন, 'গণপ্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের দর্শনে গড়ে ওঠা আনসার-ভিডিপি আজ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করেছে।'

গ্রাম ও শহরে নিরাপদ সামাজিক কাঠামো গঠন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আনসার-ভিডিপি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, খাল খনন, বন্যা প্রতিরোধ, দুর্যোগকালীন খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো কার্যক্রমে আনসার-ভিডিপির বিশাল নেটওয়ার্ককে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। পাশাপাশি শিল্পকারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলস দায়িত্ব পালন করছেন।'

যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 'কর্মসংস্থান ও স্বনির্ভরতার নতুন মডেলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে এই বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সরকার প্রত্যাশা করে।'

সবশেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, 'দেশ গঠনের পবিত্র দায়িত্ব পালনে বাহিনীর সাহসী ও কার্যকর ভূমিকার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!