সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করেছে সরকার। একই সঙ্গে সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। এতে বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তাদের নাম, আগের পদ এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।

যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে।

একইদিন জারি হওয়া পৃথক অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে। এছাড়া আরেকটি আদেশে তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখও ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়। এর পরদিন থেকেই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্তির কার্যকারিতা দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সচিবালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তৎকালীন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!