ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রাম-শহরের বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

লোডশেডিংয়ের কারণে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ২ হাজার মেগাওয়াট ঘাটতির কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, তবে আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। কৃষি মৌসুম বিবেচনায় সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের মূল কারণ গ্যাসের ঘাটতি। দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ হচ্ছে প্রায় ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট, ফলে ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট।

তিনি আরও জানান, দুটি আমদানিকৃত বিদ্যুৎকেন্দ্র ও একটি কয়লাভিত্তিক কেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে পূর্ণ উৎপাদনে নেই। এগুলো দ্রুত চালু হলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের কৃষক কষ্টে থাকবে—এমন বৈষম্য দূর করতে সরকার কাজ করছে। এজন্যই ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গ্রামে সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে গ্যাস আমদানি বাড়ানো সম্ভব নয়। তবে সরকারের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার আওতায় এ খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

সংসদে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বিদ্যুৎ সংকট নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি বিরোধীদলের সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং জনগণের কষ্ট লাঘবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!